1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
চবির কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে ব্যুরো অব বিজনেস রিসার্চের উদ্যােগে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। সরকার তা নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে” তিন দিনে কুমিল্লা জেলা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ জন সদস্য গ্রেফতার সাইদ আনোয়ার বিশ্ব ক্রিকেটের একজন প্রকৃত কিংবদন্তি বৈশ্বিক নীতিনির্ধারণী অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বে এমপি সাঈদ আল নোমানের সংসদীয় ও কূটনৈতিক সফর রাজশাহী মহানগরীর সকল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও থানার জুনিয়র সেরেস্তার কনস্টেবলদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের পর্যালোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে ঘরে ঘরে মাদক ব্যবসায়ি ঃ অসহায় সাধারণ মানুষঃচলে প্রশাসণের লোক দেখানো অভিযান রূপগঞ্জে সরকারি ৩৬১বিঘা জমি আবাসন প্রকল্পের নামে ইজারা নেওয়ার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধানের ক্রয়মূল্য বাড়িয়ে আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার- খাদ্যমন্ত্রী

বাংলাদেশের হয়ে খেলতে চান ইংলিশ ফুটবলার হামজা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪১৯ বার ভিউ

বিশেষ সংবাদ:

ইংলিশ ক্লাব ফুটবল দাপিয়ে বেড়ান হামজা চৌধুরী। খেলছেন প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির হয়ে। ক্লাবটির অধিনায়কও ছিলেন। এই ফুটবলারের জন্ম ইংল্যান্ডে হলেও, বাংলাদেশে তার নাড়ি। হামজার মা বাংলাদেশি। মায়ের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। হামজাকে তাই বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখার আকাঙ্খা ফুটবলভক্তদের।

হামজাও জানিয়েছিলেন, তিনি খেলতে চান বাংলাদেশের হয়ে। জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা একবার বলেছিলেন— ‘আজ হোক বা কাল বা, হামজা বাংলাদেশের জার্সিতে খেলবে।’ তবে, হামজার চাওয়ার সঙ্গে পাওয়া পূর্ণ হতে সবার আগে বাংলাদেশের নাগরিকত্ব লাগবে তার। সেটি না থাকায় এখনও আনুষ্ঠানিকতা শুরু হয়নি।

সম্প্রতি পাসপোর্টসহ সব জটিলতা কাটিয়ে ওঠার পথে আছেন হামজা। এখনও যেহেতু ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়নি তার, তাই তিনি চাইলে বাংলাদেশ জাতীয় দলকে বেছে নিতে পারবেন। সেক্ষেত্রে ইংলিশ ফুটবলের কোনো বাধা নেই। ২৬ বছর বয়সী হামজা লাল-সবুজের জার্সি গায়ে চাপালে দেশেরই লাভ বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।

টিটু বলেন, ‘হামজা চৌধুরীর ব্যাপারে আপনাদের মতোই আমাদের চাওয়া। আমরা চাই সে যেন আমাদের হয়ে খেলে। সে আসলে আমাদের জাতীয় দলের জন্য নিঃসন্দেহে ভালো একটা ব্যাপার হবে।’

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও তারিক কাজীরাও এসেছিলেন ভিনদেশ থেকে। তারা এখন দেশের অন্যতম বড় দুই তারকা। ভক্তরা এখন তাদের পাশাপাশি হামজার আশাতে দিন গুণতেই পারেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com