1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম

চট্টগ্রাম বন্দর ৫০০ একর জমি পেল মাত্র ৩ কোটি টাকায়

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার ভিউ

বিশেষ সংবাদ:
চট্টগ্রাম বন্দরের মেগা প্রকল্প বে-টার্মিনালের ভূমি জটিলতা অবশেষে কাটছে। প্রকল্পের জন্য প্রয়োজনীয় ৫০০ একর সরকারি খাসজমি প্রতীকী মূল্যে পাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। জেলা প্রশাসন এ জমির মূল্য নির্ধারণ করেছিল প্রায় এক হাজার ২৫০ কোটি টাকা। তবে এত বিশাল অঙ্কের টাকা আর গুনতে হচ্ছে না বন্দরকে। মাত্র তিন কোটি টাকা প্রতীকী মূল্যে জমি বন্দোবস্তি পেতে চলেছে তারা। এরই মধ্যে বন্দোবস্তের সরকারি অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এখন জেলা প্রশাসন থেকে চিঠি পেলেই বন্দোবস্তের নামমাত্র মূল্য পরিশোধ করা হবে। এতে ভূমির প্রায় পুরো মূল্যই সাশ্রয় হবে। কমে আসবে প্রকল্প ব্যয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রকল্পটিও দেখবে আলোর মুখ।

বন্দরসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ভূমি জটিলতা। প্রকল্পের জন্য অধিগ্রহণ করা ব্যক্তি মালিকানাধীন ভূমি প্রায় তিন বছর আগে বুঝে পেলেও সরকারি খাসজমি পাওয়ার চেষ্টা চলছিল। জেলা প্রশাসন মূল্য পরিশোধ সাপেক্ষে ভূমি দেওয়ার প্রস্তাব করে। আর বন্দর চাইছিল প্রতীকী মূল্যে বন্দোবস্ত পেতে। এ নিয়ে চলে দীর্ঘ টানাপোড়েন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘বে-টার্মিনালের জন্য ৫০০ একর সরকারি খাসজমি বন্দরকে তিন কোটি টাকা প্রতীকী মূল্যে বন্দোবস্ত দিতে সরকারিভাবে অনুমোদন হয়েছে। জেলা প্রশাসন থেকে আমাদের চিঠি দেওয়া হবে। এরপর আমরা বন্দোবস্তের টাকা পরিশোধ করব।’

পণ্য হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি করতে নগরীর পতেঙ্গা-হালিশহর সমুদ্র উপকূলে প্রায় আড়াই হাজার একর ভূমিতে বে-টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে ৮৭০ একর ভূমি সমুদ্র উপকূল থেকে পাওয়া যাবে। বাকিটা সমুদ্র থেকে রিক্লেইম (পুনরুদ্ধার) করার কথা। ২০২১ সালে ৬৭ একর ব্যক্তি মালিকানাধীন ভূমি বন্দরকে বুঝিয়ে দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। এ ভূমির অধিগ্রহণ মূল্য ছিল প্রায় ৪০০ কোটি টাকা। এরপর থেকে বন্দর বাকি ৮০৩ একর সরকারি খাসজমি প্রতীকী মূল্যে পাওয়ার চেষ্টা শুরু করে। সর্বশেষ গত বছর জেলা প্রশাসন ভূমি বন্দোবস্তের প্রস্তাব পাঠায় ভূমি মন্ত্রণালয়ে। প্রস্তাবনা অনুযায়ী, ৫০০ একর নিষ্কণ্টক খাসজমির মূল্য নির্ধারণ করা হয় এক হাজার ২৫০ কোটি টাকা।

চট্টগ্রাম বন্দরের ভূমি শাখার এক কর্মকর্তা জানান, ৫০০ একর জমি প্রতীকী মূল্যে বন্দোবস্ত দিতে বন্দরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করা হয়েছিল। এক হাজার ২৫০ কোটি টাকার ওই জমি তিন কোটি তিন টাকায় পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন মিলেছে। দক্ষিণ হালিশহর মৌজার ভূমির অনুমোদন হয়েছে ৩০ জানুয়ারি আর মধ্যম হালিশহর, উত্তর হালিশহর ও দক্ষিণ কাট্টলি মৌজার জমির অনুমোদন হয় ১১ ফেব্রুয়ারি। ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়ার কথা। জেলা প্রশাসন থেকে চিঠি পেলে ভূমির প্রতীকী মূল্য পরিশোধ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com