বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়ের পক্ষ থেকে মহানগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত আশ্রয়গহণকারী সর্বমোট ৭০০ (সাতশত)টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তারমধ্যে গত ১২/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ০৮.১৫ ঘটিকার সময় আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী ৯৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ আলমগীর হোসেন ও আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। গত ১২/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় খুলশী থানাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ডাঃ শহীদ মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারী ১৮৪টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সোহেল পারভেজ ও খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। গত ১২/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ১৯.৪৫ ঘটিকার সময় পাঁচলাইশ থানাধীন হোসেন আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজে আশ্রয় গ্রহণকারী ০৮টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সোহেল পারভেজ ও পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ জাহেদুল ইসলাম। আজ ১৩/০৭/২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২:০০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামি থানাধীন হাজিপাড়া আব্দুল মোনায়েম হাইস্কুল এ আশ্রয় গ্রহণকারী ১৩ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব সোহেল পারভেজ ও বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম। আজ ১৩/০৭/২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২.৪৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন শমসের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,উওর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কালা মিয়া পুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারী ২০০ (দুইশত) পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব বিধান আবিদ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ জসিম উদ্দিন এবং আজ ১৩/০৭/২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় ইপিজেড থানার বিভিন্ন এলাকায় দুর্যোগ কবলিত ২০০ (দুইশত) পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।