1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে মেডিকেল কর্নার উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি: ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্শিবাদের বৃষ্টি এখন অভিশাপ পানিবন্দি অসহায় মানুষের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জাতীয় পরিবেশ পদক নিয়ে চবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন চবি ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে আরও ০২ সদস্য গ্রেফতার

চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে মেডিকেল কর্নার উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের উদ্যােগে হলে ‘মেডিকেল কর্নার উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ শীর্ষক অনুষ্ঠান রবিবার (১২ জুলাই ২০২৬) রাত ৮টায় হলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি।

ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে ‘মেডিকেল কর্নার’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য। এই মেডিকেল কর্নার চালুর ফলে হলের শিক্ষার্থীরা জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বলেন, এ হলের শিক্ষার্থীদের সুনাম রয়েছে। আজকের প্রোগ্রামে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটাই প্রমাণ করছে। এসময় তিনি হল সংসদের ভূয়সী প্রশংসা করেন। মাননীয় উপাচার্য বলেন, গবেষণা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। গবেষণা পড়াশোনার প্রাণশক্তি। এজন্য গবেষণায় শিক্ষার্থীদেরও মনোযোগী হতে হবে। মাননীয় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এ হলের নামকরণসহ নানা কারণে এর প্রতি আমাদের আলাদা মমত্ববোধ আছে। এছাড়া হল হিসেবেও এ হলের অনেক সুনাম ও ইতিবাচক ধারণা রয়েছে। ছাত্র সংসদের নতুন নতুন উদ্যােগে নতুন ধারা সৃষ্টি হয়েছে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীরা অধিকার সচেতন হয়েছে। তিনি শিক্ষার্থীদের ক্যাম্পাসে চলাফেরা করার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দেন এবং সবার প্রতি শুভ কামনা জানান।

এসময় আরও বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন আফনান। স্বাগত বক্তব্য রাখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন হলের কৃতী খেলোয়াড় শ্রুতিরাজ চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসু ও হল সংসদের প্রতিনিধিবৃন্দ, হলের ছাত্রীবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com