1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আরএমপি পুলিশ কমিশনারের সাথে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চবি মাননীয় উপাচার্যের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বিমান বাহিনী প্রধানের সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে শনিবার সন্ধ্যায় চা চক্রের আয়োজন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী সিএমপি কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ‍‌‌`Honey Trap” চক্রের ০২ সদস্যকে গ্রেফতার

ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ

  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পুরন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের “ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে| গত শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে আনুষ্ঠানিকভাবে এই কমিটির আত্মপ্রকাশ করা হয়| এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাবিবুর রহমান বুলবুলকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমান (ফিজার) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী ফুলবাড়ী কাঠ
ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আহ্বায়ক বিশিষ্ট কাঠ ব্যবসায়ী দিলিপ সরকার| এতে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং-এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, জীতেন্দ্রনাথ বর্মন, আলহাজ্ব মোবারক হোসেন| বক্তারা বলেন, কাঠ ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন নীতিমালার সঙ্গে সমš^য় করে ব্যবসাকে আরও গতিশীল করতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন| নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির প্রতি আস্থা রাখায় সকল ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সংগঠনের আত্মপ্রকাশের মধ্য দিয়ে উপজেলার কাঠ ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পুরন হলো| আগামীদিনে সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও ব্যবসাবান্ধব সংগঠন গড়ে তুলতে তারা আন্তরিকভাবে কাজ করবেন|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com