1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আরএমপি পুলিশ কমিশনারের সাথে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চবি মাননীয় উপাচার্যের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বিমান বাহিনী প্রধানের সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে শনিবার সন্ধ্যায় চা চক্রের আয়োজন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী সিএমপি কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ‍‌‌`Honey Trap” চক্রের ০২ সদস্যকে গ্রেফতার

চবি মাননীয় উপাচার্যের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে আজ রবিবার (২৬ জুলই ২০২৬) বেলা ১২টায় উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর সিনিয়র কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এ বৈঠকে উভয় পক্ষের মধ্যে শিক্ষা, গবেষণা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে মূলত আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দক্ষ জনবল তৈরি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক তৈরি এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে অর্থায়ন ও সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।

মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী করে তুলতে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সুদৃঢ় সম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি। ইন্ডাস্ট্রিগুলোর বাস্তব চাহিদা এবং একাডেমিয়ার তাত্ত্বিক ও গবেষণালব্ধ জ্ঞানের সমন্বয় ঘটাতে পারলে দেশের অর্থনীতি ও শিক্ষা খাত উভয়ই লাভবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তাবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের সুদীর্ঘ সম্পর্ক আরও জোরদার ও প্রসারিত করার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ও বাণিজ্যিক সহযোগিতার অংশ হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক পদক্ষেপে পাশে থাকতে আন্তরিকভাবে আগ্রহী। তারা মাননীয় উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উভয় পক্ষের প্রতিনিধিরা আগামীতে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপের মাধ্যমে নিত্যনতুন উদ্ভাবনীমূলক কাজ ও যৌথ প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন। মাননীয় উপাচার্য আগত অতিথিদের ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, চবি হিসাব নিয়ামক দপ্তরের প্রশাসক প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল হোছাইন, চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জনাব এস. এম. আবু জাফর, সিবিএমও ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি), চট্টগ্রাম সেন্ট্রাল জোন প্রধান এবং আগ্রাবাদ শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ সালামাত উল্লাহ; ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও জেনারেল সার্ভিসেস ডিভিশন জনাব মোহাম্মদ হাবিব হায়দার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) ও চকবাজার শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আরিফুর রহমান; এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) ও ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশন প্রধান জনাব মো. আমাদুল হক। এছাড়া অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও হালিশহর শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ফোরকান এবং ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) ও এমএফএস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং ডিভিশনের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ব্যবস্থাপক জনাব আবদুল্লাহ আল রাজীব (তুর্জ)।

মতবিনিময়ের পর আল আরাফাহ ইসলামী ব্যাংকের আয়োজনে এবং চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন স্থানে। এতে মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), আগত আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, চবির ব্যবসায় প্রশাসন ও মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদের ডিনবৃন্দ, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের সভাপতি, সহকারী প্রক্টর এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com