বিশেষ সংবাদ :
(রূপগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি কারখানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন বিএসটিআই। রোববার ( ২৬ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে তারাব পৌরসভার রূপসী,তারাব ও ভূলতা এলাকায় এ অভিযান পরিচালনা করেন তারা। এ সময় এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রডাক্ট লিমিটেডকে ৪ লাখ করে ৮ লাখ এবং জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকা মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, রূপগঞ্জ উপজেলার ভূলতা, তারাব পৌরসভার রূপসী ও তারাব এলাকায় এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড, জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেড,আফতাব ফিড প্রডাক্ট লিমিটেড নামে তিনটি কারখানায় পন্যের বিএসটিআইয়ের গুনগত মান সনদ ও মোড়কজাতকরন নিবন্ধন সনদ ব্যতীত পন্য উৎপাদন বিক্রি সহ নানা অপরাধে অভিযান পরিচালনা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন,পরিদর্শক হাফিজুর রহমান সহ অনেকে। ###