1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
শেখর কৃষকের মালচিং পদ্ধতিতে সবজি চাষ এবং তার সফলতার গল্পটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া গ্যাং সেনাবাহিনী প্রধান কর্তৃক কক্সবাজারে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন এবং সেনানীড় উদ্বোধন রূপগঞ্জে বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি রূপগঞ্জে ২ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ উদ্বোধন, ব্যয় ২ কোটি ৯২ লাখ টাকা রূপগঞ্জে শিশু ভাতিজাকে অপহরণের পর হত্যা, চাচার যাবজ্জীবন সাজা রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অপরাধে ১৯ জনকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেফতার -২ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত

রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেফতার -২

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

‎(রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৪ টি চোরাই মোবাইলসহ চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

‎সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরকুঠিছাও ও প্রাইম স্টিল মিলের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন,—ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার খাড়াসার এলাকার মৃত ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার গোবরাপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।

‎মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ‎রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এএইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল।

এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই মোবাইল ফোন সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিষয়ে সিডিএমে (ক্রিমিনাল ডেটাবেস ম্যানেজমেন্ট) অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে পূর্বের মামলার তথ্য পাওয়া গেছে।তারা পেশাদার অপরাধী চক্রের সঙ্গে জড়িত।

‎এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com