1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আব্দুল হাইয়ের শোডাউনে মুখর চামারী, উন্নয়নের নানা প্রতিশ্রুতি নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ যথাযথ সামরিক মর্যাদায় শাহাদাত বরণকারী দুই সেনাসদস্যের দাফন সম্পন্ন আজ মোংলা আলিয়া মাদ্রাসা মাঠে গরীব নারী ও পুরুষের মাঝে গোস্তো বিতারন করেন এ্যাডঃ মোহাম্মদ মনিরুজ্জামান  গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা-১৭ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিংড়ায় নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, দুইজনকে ১২ হাজার টাকা জরিমানা সিংড়ায় গোপনে সার-বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে সন্ত্রাসী বুলেট সাকিল গ্রেপ্তার রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

সিংড়ায় নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, দুইজনকে ১২ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

(বায়েজীদ ইসলাম জয় সিংড়া (নাটোর) প্রতিনিধি)

নাটোরের সিংড়ায় নিবন্ধনবিহীন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় দুইজনকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রেখা খাতুনের নিবন্ধনবিহীন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রেখা খাতুনকে ৫ হাজার টাকা এবং আবুল কালাম আজাদকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

অভিযান চলাকালে আবুল কালাম আজাদ কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের চেষ্টা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনানুগভাবে দায়িত্ব পালন করেন।

উপজেলা প্রশাসনের এ অভিযানের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিবন্ধন এবং ভোক্তা অধিকার-সংক্রান্ত আইন মেনে চলার বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করার পাশাপাশি আইন লঙ্ঘনের ক্ষেত্রে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার বিষয়টি উঠে এসেছে।

সংশ্লিষ্টদের দাবি, অভিযানে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত পরিচয় বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com