1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
আব্দুল হাইয়ের শোডাউনে মুখর চামারী, উন্নয়নের নানা প্রতিশ্রুতি নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ যথাযথ সামরিক মর্যাদায় শাহাদাত বরণকারী দুই সেনাসদস্যের দাফন সম্পন্ন আজ মোংলা আলিয়া মাদ্রাসা মাঠে গরীব নারী ও পুরুষের মাঝে গোস্তো বিতারন করেন এ্যাডঃ মোহাম্মদ মনিরুজ্জামান  গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা-১৭ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিংড়ায় নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, দুইজনকে ১২ হাজার টাকা জরিমানা সিংড়ায় গোপনে সার-বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে সন্ত্রাসী বুলেট সাকিল গ্রেপ্তার রূপগঞ্জে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার ভিউ

বিশেষ সংবাদ :
‎​

‎( মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধ)

‎আসন্ন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকাটিতে শুরু হয়েছে আগাম নির্বাচনী হাওয়া। এরই মধ্যে প্রার্থী ও সমর্থকদের দৌড়ঝাঁপে মুখরিত হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। ইউনিয়নের মাটি ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে প্রার্থী হিসেবে ব্যাপক জনমত সৃষ্টি করেছেন বেলকুচি সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুদ রানা।
‎​নির্বাচন সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মোটরসাইকেল শোডাউন ও নিবিড় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
‎​কর্মসূচিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মাসুদ রানার নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। শোডাউন শেষে তিনি স্থানীয় মোড়, বাজার ও পাড়া-মহল্লায় সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কুশল বিনিময় শেষে দোয়া কামনা করেন।
‎​গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদ রানা বলেন, “ভাঙ্গাবাড়ী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল চালিকাশক্তি। অবহেলিত এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে তরুণ সমাজকে সাথে নিয়ে আমি ভাঙ্গাবাড়ী ইউনিয়নের রূপরেখা বদলে দিতে চাই।”
‎​তিনি আরও জানান, সাধারণ মানুষের পাশে থেকে সুখে-দুঃখে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যক্ষ রায় প্রত্যাশা করছেন।
‎​এ সময় মাসুদ রানার সাথে এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগে স্থানীয়দের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com