1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
সিএমপির ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১ এর অভিযানে ৩,২০,০০০ পিস ইয়াবা উদ্ধার জয়ন্তী ও মিলন মেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী উদযাপিত ​আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ​জনাব তারেক রহমান মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান ফুলবাড়ীতে ট্রাফিক পুলিশ রাস্তার শৃঙ্খলা ফিরিয়ে আনায় দূর্ঘটনা কমেছে রূপগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার আসামী সারোয়ার খান গ্রেফতার বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রূপগঞ্জে তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রূপগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার আসামী সারোয়ার খান গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সহসভাপতি রিপন মিয়া(৪২) হত্যা মামলার এজাহারনামীয় আসামী সারোয়ার খান (২০)কে মঙ্গলবার ( ২০ অক্টোবর) সন্ধ্যায় গ্রেফতার করেছে এসআরবি- ১১।

নারায়ণগঞ্জ ও গাজীপুর এসআরবি এর যৌথ অভিযানে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও ঢাকা ইন্টের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ঢাকা – টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফ্লাইওভারের পাশের তানহা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের পাইস্কা গ্রামের মোক্তার খানের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই মোঃ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য পূর্ব শত্রুতার জের, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না দেওয়া ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলাবো ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ও কাঠ ব্যবসায়ী রিপন মিয়াকে গত ১৮অক্টোবর কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রিপন মিয়ার ছেলে শাওন ইফাত বাদী হয়ে নয়জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত সারোয়ার খান এজাহারের তিন নম্বর আসামী।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, রিপন হত্যা মামলার এজহার নামীয় আসামি সারোয়ান খানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তারিখঃ২০/১০/২৬ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com