বিশেষ সংবাদ :
নিজস্ব প্রতিনীধি এম এ হান্নান
মথুরাপুর ছমিয়া কাদরিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সুবর্ণ জয়ন্তী উদযাপন ও মিলন মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ প্রতি মন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বিশেষ অতিথি অত্র মাদ্রাসার সাবেক ছাত্র বিশিষ্ট আইন জিবী এ্যাডঃ তামিম ব্যক্তিবর্গ সভাপতিত্ব করেন প্রতিস্ঠানের অধ্যক্ষ এলাকার গণ্যমান্য ব্যক্তি। এছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং এলাকার সর্বস্তরের জনগণ এই মিলন মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের এই দীর্ঘ পথচলায় মাদ্রাসার অবদান অনস্বীকার্য এবং আগামীতেও এই প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে যাবে। অনুষ্ঠান শেষে ও দোয়া মাহফিলের মাধ্যমে সুবর্ণ জয়ন্তীর এই মিলন মেলার সমাপ্তি ঘটে।