বিশেষ প্রতিবেদন :
*সিএমপির ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১ এর অভিযানে ৩,২০,০০০ (তিন লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার।
ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১ অফিসার ও ফোর্স অদ্য ২১/১০/২০২৬ ইং তারিখ রাত ০০.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার থেকে একটি ট্রাক মাদকদ্রব্য নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১ এর অফিসার ও ফোর্স ডাবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে ৪৩৮ ডিটি রোডে অবস্থিত দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট পরিচালনা করে। একই তারিখ রাত ০১.৫০ ঘটিকায় ট্রাকটি উল্লিখিত স্থানে পৌঁছালে স্পেশাল টিম-০১ এর আভিযানিক টিম ট্রাকটিকে আটক করে। এ সময় ট্রাকের চালক ও মাদক কারবারি ০১। মোঃ রুহুল আমিন (৪৫), পিতা—মৃত সোহরাব আলী, মাতা—আছিয়া বেগম, সাং—ধর্মগ্রাম (খন্দকার বাড়ি), ০৯নং ওয়ার্ড, আতাইকুলা ইউপি, থানা—আতাইকুলা, জেলা—পাবনাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে নির্মিত একটি চেম্বারের ভেতরে ইয়াবা ট্যাবলেট রয়েছে। তখন গ্রেফতারকৃত আসামির দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে মোট ৩,২০,০০০ (তিন লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত ইয়াবা ট্যাবলেট পরিবহনে ব্যবহৃত যশোর ট-১১-২৫৬৩ রেজিস্ট্রেশন নম্বরের ট্রাকটি জব্দ করা হয়। এসংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।