1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন প্রদীপের নীচে অন্ধকার, বালু নদে ১৭ বাঁশের সাঁকো মোংলায় “নবায়নযোগ্য জ্বালানি, এখনই” ক্যাম্পেইনে অনুস্ঠিত মোংলায় ডেঙ্গু প্রতিরোধে সাবেক কাউন্সিলর কমলা বেগম ও সহযোগীদের লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা নবীন শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক ও দক্ষ নাগরিক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) শরতের আবহে ফুলবাড়ীতে তিনদিনব্যাপী উদ্যোক্তা মেলা মধ্যপাড়া পাথর খনিতে শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

সারা বিশ্বে নতুন বছর ২০২৪ বরণ ।

  • আপডেটের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৯৮ বার ভিউ

ডেস্ক রিপোর্ট : ‘হ্যাপি নিউ ইয়ার’ ধ্বনি আর আলো ঝলমলে, বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব। বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে সবার আগে ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। আর বিশ্বের প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ডেরও এক ঘণ্টা আগে নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ কিরিবাতির বাসিন্দারা।
নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে রবিবার বিখ্যাত স্কাই টাওয়ার ঘিরে জড়ো হয় কয়েক হাজার মানুষ। স্থানীয় সময় অনুযায়ী, ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই স্কাই টাওয়ার থেকে আতশবাজির মনোমুগ্ধকর ছটায় আলোকিত হয় অকল্যান্ডের আকাশ।
নিউজিল্যান্ডের পরই নববর্ষ বরণের প্রস্তুতি চলে অস্ট্রেলিয়ায়। দেশটির সিডনি শহরের হারবার ব্রিজ ও অপেরা হাউজ ঘিরে প্রতি বছর এ উৎসবের আয়োজন করা হয়। এবারো তেমনই হয়েছে। বিবিসি জানায়, নতুন বছর উপলক্ষে এবার ৮ দশমিক ৫ টন আতশবাজি ফোটানো হয় সেখানে।
নতুন বছরকে সামনে রেখে সিডনিতেই প্রতি বছর বিশ্বের সবচেয়ে বড় আয়োজনে আতশবাজি হয়। ফলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা সেখানে নতুন বছর উদযাপন করতে যান। এ বছর সিডনি হারবারে ১২ মিনিট ধরে চলা ব্যাপক আতশবাজি মুগ্ধ হয়ে দেখেছে ১০ লাখ মানুষ। এই আতশবাজির পরিকল্পনা করা হয়েছে ১৫ মাস ধরে। জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার অন্য সব দেশও নতুন বছর উদযাপনের আমেজে মেতে ওঠে। চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও ফিলিপিন্সও বিশ্বের অনেক দেশের চেয়ে আগেই নতুন বছরে পা রাখে।
যুক্তরাষ্ট্রেও নতুন বছর ২০২৪ সালকে বরণ করতে বড় ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে নববর্ষ উদযাপনের আয়োজকরা বর্ষবরণের অপেক্ষায় আছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com