1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
বৈশ্বিক নীতিনির্ধারণী অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বে এমপি সাঈদ আল নোমানের সংসদীয় ও কূটনৈতিক সফর রাজশাহী মহানগরীর সকল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও থানার জুনিয়র সেরেস্তার কনস্টেবলদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের পর্যালোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে ঘরে ঘরে মাদক ব্যবসায়ি ঃ অসহায় সাধারণ মানুষঃচলে প্রশাসণের লোক দেখানো অভিযান রূপগঞ্জে সরকারি ৩৬১বিঘা জমি আবাসন প্রকল্পের নামে ইজারা নেওয়ার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধানের ক্রয়মূল্য বাড়িয়ে আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার- খাদ্যমন্ত্রী আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের জিয়াউর রহমানই ০৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী চবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার, কুমিল্লার অংশগ্রহণ

এস. আলমের অর্থ পাচার – সুমনকে পক্ষভুক্ত করার আদেশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৪২৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:
চট্টগ্রামভিত্তিক শীর্ষ শিল্প গ্রুপ এস. আলমের অর্থ পাচার বিষয়ে অনুসন্ধানের মামলায় স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানিতে আজ সোমবার (১৫ জানুয়ারি) এই আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ। একইসঙ্গে অনুসন্ধানের ওপর স্থিতাবস্থার আদেশ ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

এস. আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম ও ফারজানা পারভীন সিঙ্গাপুরে কমপক্ষে ১ বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে একটি ইংরেজি দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।

অনুসন্ধানে দেখা যায়, এস. আলম গ্রুপ কখনোই বিদেশে বিনিয়োগ বা তহবিল স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়নি।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ওই প্রতিবেদনটি নজরে আনার পর শুনানি নিয়ে ৬ আগস্ট বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে এস. আলম গ্রুপ।

এই আপিলের শুনানিকালে ব্যারিস্টার সুমনকে পক্ষভুক্ত না করার বিষয়টা উঠে আসে। তখন এস. আলমের কৌসুলি আজমালুল হোসেন কেসির উদ্দেশ্যে বিচারপতি ইনায়েতুর রহিম বলেন, পত্রিকার প্রতিবেদনটি হাইকোর্টের নজরে এনেছেন সুমন। এরপর তো আর উনার কোন দায় দায়িত্ব থাকার কথা নয়। তিনি বলেন, আপনারা তাকে লিভ টু আপিলে পক্ষভুক্ত করেননি। আর এখন তাকে নিয়ে কথা বলছেন। খুঁজে বেড়াচ্ছেন। আইনে সেই সুযোগ আছে কি? এই কারণেই তো আপিল খারিজ হওয়া উচিত।

এরপরই সুমনকে পক্ষভুক্ত করার আদেশ দিয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com