1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বেলকুচিতে মাদক, বাল্যবিয়াহ ও ইভটিজিং রোধে সচেতনতামূলক সভা ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবিতে ইউপি সদস্যদের সভা অনুষ্ঠিত জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিমালিকদের প্রতিবাদ সভা রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগানসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার “ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন” ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা ‘গুম আর কখনো নয়’—আন্তর্জাতিক গুম দিবসে আব্দুল কাইয়ুম মিঠুর জোরালো দাবি চবিতে নিলস ও এলইবি-এর উদ্যােগে ন্যাশনাল মডেল লেজিসলেটিভ এসেম্বলির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে- স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশ দৈনিক জনতা’র ৪৩ বর্ষ পূর্তি উদযাপন রাজশাহী মহানগরীর পবা থানা পুলিশের মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশ-জনতার ঐক্যবদ্ধ অঙ্গীকার

“ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন” ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে অটোরিকশা ও চার্জার রিকশার চালক-মালিক এবং মোটরসাইকেল চালকদের নিয়ে আজ ২৯ আগস্ট ২০২৬, শনিবার, সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ট্রাফিক অফিসে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), আরএমপি, রাজশাহী জনাব নূর আলম সিদ্দিকীসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে যত্রতত্র পার্কিং ও উল্টোপথে চলাচল থেকে বিরত থাকা, নির্ধারিত রং ও বিধি মেনে যানবাহন পরিচালনা, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা না করানো, মোটরসাইকেলে উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার না করা, চালক ও আরোহীর হেলমেট ব্যবহার নিশ্চিত করা, অতিরিক্ত আরোহী বহন না করা, মাদক সেবন থেকে বিরত থাকা এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সঙ্গে রাখাসহ ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার বিষয়ে চালক ও মালিকদের সচেতন করা হয়।

এছাড়াও বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণকারী চালকদের চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চক্ষু সেবা প্রদান করা হয়।

নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আইন মানুন, সচেতন হোন এবং অন্যকেও সচেতন করুন। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com