1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বেলকুচিতে মাদক, বাল্যবিয়াহ ও ইভটিজিং রোধে সচেতনতামূলক সভা ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবিতে ইউপি সদস্যদের সভা অনুষ্ঠিত জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিমালিকদের প্রতিবাদ সভা রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগানসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার “ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন” ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা ‘গুম আর কখনো নয়’—আন্তর্জাতিক গুম দিবসে আব্দুল কাইয়ুম মিঠুর জোরালো দাবি চবিতে নিলস ও এলইবি-এর উদ্যােগে ন্যাশনাল মডেল লেজিসলেটিভ এসেম্বলির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে- স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশ দৈনিক জনতা’র ৪৩ বর্ষ পূর্তি উদযাপন রাজশাহী মহানগরীর পবা থানা পুলিশের মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশ-জনতার ঐক্যবদ্ধ অঙ্গীকার

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবিতে ইউপি সদস্যদের সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়ার অপসারণের দাবিতে ইউপি সদস্যদের সভা অনুষ্ঠিত।
গত রবিবার ২০২৬ ইং তারিখে সকাল ১০ টায় কাজিহাল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি সদস্য মোঃ খাজানুর ইসলামকে আহ্বায়ক করে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়ার সীমাহীন দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারীতার কারণে এবং ইউনিয়ন পরিষদ থেকে ধার্যকৃত হোল্ডিং ট্যাক্স ও রিক্সাভ্যানের লাইসেন্স এর লাখ, লাখ টাকা আত্নসাৎ ইউপি তহবিল লুটপাট, বনবিভাগ থেকে ৭ লক্ষ টাকার ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্নসাৎ, ভূয়া ফ্যামেলি কার্ড দিয়ে ইউনিয়নের সাধারণ জনগণের কাছ থেকে হাজার হাজার টাকা আত্নসাৎসহ ইউপি সদস্যদের ভাতা ও বিবিধ বিষয়ের উপর এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যথাযথ তদন্তপূর্বক স্থানীয় সরকার আইনে ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত বিধি বিধানের আলোকে ৩ নং কাজিহাল ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়াকে অপসারণের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার, বিভাগীয় কমিশনার রংপুর, জেলা প্রশাসক দিনাজপুর, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দিনাজপুর, ১১ জন ইউপি সদস্য/সদস্যা গণ স্বাক্ষরিত একটি অভিযোগ গত ২৩ শে আগস্ট প্রেরণ করেন। উল্লেখ্য যে, প্যানেল ইউপি চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া দায়িত্বে থাকা অবস্থায় ইউনিয়ন পরিষদকে নিজের সম্পদ মনে করে নিজের ইচ্ছে মতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করেছেন। কোনো ইউপি সদস্যকে ইউনিয়ন পরিষদের কাজ কর্মে পাত্তা দেননি। এ বিষয়ে ইউপি সদস্য মোঃ তসলিমুদ্দিন সরকার এর সাথে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য, কিন্তু সে দায়িত্বে থেকে ব্যাপক অনিয়ম করেছেন, তদন্ত সাপেক্ষে তার অপসারণ ও অনিয়মের বিচারের দাবি করছি। অভিযোগের বাদী মোঃ খাজানুর ইসলাম (সুমন) এর সাথে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে ইউনিয়ন পরিষদে সকল ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়ার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। তার বিভিন্ন অপকর্মের তদন্ত চেয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।
সংবাদ প্রেরক

তারিখ: ২৯.০৮.২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com