1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বেলকুচিতে মাদক, বাল্যবিয়াহ ও ইভটিজিং রোধে সচেতনতামূলক সভা ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবিতে ইউপি সদস্যদের সভা অনুষ্ঠিত জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিমালিকদের প্রতিবাদ সভা রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগানসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার “ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন” ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা ‘গুম আর কখনো নয়’—আন্তর্জাতিক গুম দিবসে আব্দুল কাইয়ুম মিঠুর জোরালো দাবি চবিতে নিলস ও এলইবি-এর উদ্যােগে ন্যাশনাল মডেল লেজিসলেটিভ এসেম্বলির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে- স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশ দৈনিক জনতা’র ৪৩ বর্ষ পূর্তি উদযাপন রাজশাহী মহানগরীর পবা থানা পুলিশের মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশ-জনতার ঐক্যবদ্ধ অঙ্গীকার

জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিমালিকদের প্রতিবাদ সভা

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

( রূপগঞ্জ প্রতিনিধি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখলের চেষ্টার প্রতিবাদে ভূমিমালিকরা প্রতিবাদ সভা করেছেন।হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার (২৮আগষ্ট) সকালে উপজেলার ‎রূপগঞ্জ ইউনিয়নের টান মুশুরি মধ্যপাড়া এলাকার সর্বজনীন পূজা মন্দিরের উঠানে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোমেন মিয়া।বিশেষ অতিথি ছিলেন, রূপগঞ্জ ইউনিয়নের তাঁতি দলের সভাপতি এডভোকেট শুক্কুর আলী।

‎সভায় বক্তারা অভিযোগ করেন, টান মুশুরি মধ্যপাড়া এলাকায় পরিতোষ সরকার, উজ্জ্বল সরকার, কৃতি সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়দের জায়গা-জমি নিয়ে বিরোধ ও ৩০০ পরিবারের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করার অভিযোগ রয়েছে। ভূমি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করতে হবে। কোনো পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বা জোরপূর্বক বসতভিটা থেকে উচ্ছেদ করা যাবে না। ভূমিদস্যুতার অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

‎রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূরনবী ভূঁইয়া বলেন, “হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবো। কারো জায়গা-জমি জোরপূর্বক দখল করতে দেওয়া হবে না। ভূমি নিয়ে কোনো অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবহিত করতে হবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com