1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
বেলকুচিতে মাদক, বাল্যবিয়াহ ও ইভটিজিং রোধে সচেতনতামূলক সভা ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবিতে ইউপি সদস্যদের সভা অনুষ্ঠিত জমি দখলের চেষ্টার প্রতিবাদে রূপগঞ্জে ভূমিমালিকদের প্রতিবাদ সভা রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগানসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার “ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন” ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা ‘গুম আর কখনো নয়’—আন্তর্জাতিক গুম দিবসে আব্দুল কাইয়ুম মিঠুর জোরালো দাবি চবিতে নিলস ও এলইবি-এর উদ্যােগে ন্যাশনাল মডেল লেজিসলেটিভ এসেম্বলির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে- স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশ দৈনিক জনতা’র ৪৩ বর্ষ পূর্তি উদযাপন রাজশাহী মহানগরীর পবা থানা পুলিশের মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে পুলিশ-জনতার ঐক্যবদ্ধ অঙ্গীকার

বেলকুচিতে মাদক, বাল্যবিয়াহ ও ইভটিজিং রোধে সচেতনতামূলক সভা

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

​(বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি)

সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, বাল্যবিয়াহ, নারী নির্যাতন ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠকের মাধ্যমে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৮শে আগস্ট) শুক্রবার বিকাল ৪ টার সময় পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বয়ড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলকুচি থানার উদ্যোগে আয়োজিত এই সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের নানা স্তরের মানুষ অংশ নেন। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই মূলনীতিকে সামনে রেখে সভায় আলোচকগণ সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণের জোরালো ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
​সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, বাল্যবিয়াহ, নারী নির্যাতন এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তাৎক্ষণিকভাবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বেলকুচি থানা অফিসার্স ইনচার্জ মুক্তারুজ্জামান।
​অনুষ্ঠানে বেলকুচি থানা অফিসার্স ইনচার্জ ও পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি ও যুবসমাজ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com